Navbar


চিত্র কলা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
চিত্র কলা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

হেরে গেলেও লড়তে হবে ।

 হেরে গেলেও লড়তে হবে ।                

   অঞ্জন কুমার জানা ।


প্রথম যখন হাঁটতে শেখা 

কি বাসনা ছুটতে চাওয়ার,

ধরতে চাওয়া আকাশটাকে ।

হাজার খানেক আছাড় খেয়েও 

হাল ছাড়িনি চলতে শেখার ।


সেই যে পথ চলার শুরু 

আজও হাঁটি জীবন পথে।


 প্রথম যখন বলতে শেখা 

কত কথা, বলতে চাওয়ার 

আধো কথার কলকলানি ।

কি যে ছিল সেই ভাষাতে ,

মা ছাড়া আর কেউ বোঝেনি ।


প্রথম যখন লিখতে শেখা

 অ-আ-ক-খ মক্স দেওয়া 

 হাজার গন্ডা সিলেট খড়ি ,

ভেঙ্গেই তবে হাতে খড়ি ।


এমনি করেই জীবন পথে 

ব্যর্থ হওয়াও

সার্থকতার প্রথম সোপান। 

এমনি করেই হাল না ছেড়ে

গাইতে হবে বাঁচার স্লোগান।


নিজের মধ্যে ফাঁক না রেখে 

 হেরে গেলেও লড়তে হবে। 

হারিয়ে যাওয়ার ব্যথা কি ভাই 

 নিজেকেই তো বুঝতে হবে?